মুরাদনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবুল কালাম আজাদ: আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (১১ নভেম্বর)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কবি নজরুল মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী যুবলীগ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল।

উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী। আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *