শ্রীমঙ্গলের ”নৈস্বর্গিক স্বর্গ উদ্যান” বাংলাদেশের পর্যটনখাতকে নিয়ে যাবে বিশ্ব পর্যটনে
গিরিখাত রোমাঞ্চকর পর্যটকদের জন্য এক অসাধারণ জায়গা। হাজার হাজার লক্ষ লক্ষ বছরে তা সৃষ্টি হয়। বিশ্বে মাত্র কয়েকটি গিরিখাত রয়েছে। এরই মধ্যে বাংলাদেশেও গিরিখাতের সন্ধান মিলল! তাও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে! দূর্গম পাহাড়ী পথ। অর্ধেকের বেশি যেতে হয় পানি পথে পায়ে হেঁটে বাকিটা জঙ্গল, তার আগে মোটর সাইকেল কিংবা জীপ গাড়িতে চড়েতে হবে। ইতিমধ্যে শ্রীমঙ্গলে দ্বায়িতরত সরকারের এক মূখপাত্র তা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন এটি দূর্গম এলাকায় পড়েছে উন্নয়ন কর্মকান্ড ও সরকাররের নির্দেশ ব্যাতিরেখে সেখানে যাওয়া সমোচিন হবে না। যেখানে এখন পর্যন্ত আবিস্কৃত হয়েছে ৩টি গিরিখাত, বেশ কয়েকটি ঝর্না ও জলপ্রপাত। জায়গাগুলো প্রায় একই সার্কেলে তাই এর সবগুলোকে একত্রে নামকরণ করা হয়েছে কবি গুরু রবিন্দ্রনাথ যে ভাবে প্রকৃতিকে সম্বোধন করেছিলেন স্বর্গোদ্যান বলে আমরাও এই নৈস্বর্গিক প্রকৃতাঞ্চলকে নামকরণ করি“ শ্রীমঙ্গলের নৈস্বর্গিক স্বর্গ উদ্যান” বলে। শ্রীমঙ্গল নৈস্বর্গিক স্বর্গ উদ্যান বাংলাদেশের পর্যটনখাতকে বিশ্ব পর্যটনে আরেকধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। একদিন বিশ্রাম একদিন ভ্রমন এভাবে টানা ১৫দিন ভ্রমন করে অসাধারণ কয়েকটি জায়গা দেখেছি। সংগৃহীত ঃবিকুল চক্রবর্তী

















