নাটোরের বাগাতিপাড়ায় ছাত্র লীগের চারা বিতরণ
নাটোর প্রতিনিধি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজ সোমবার (৬ জুলাই) বৃক্ষরোপন ও নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ, সাধারণ সম্পাদক সিহাব মাহমুদ সজল, সহ সভাপতি হাসিব, সাংগঠনিক সম্পাদক মেহেদী, দিবস, প্রচার সম্পাদক তানিব, ছাত্রলীগ নেতা সৈকত, তুহিন, শাওন, টমাস, জেমস, রিফাত, বাধন, রাহী,শাওন, মেহেদী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতি নাজমুল হাসান নাহিদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মুজিববর্ষে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।
সাধারন সম্পাদক সিহাব মাহমুদ সজল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যে কোন নির্দেশনা বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগ সব সময় মানতে প্রস্তুত আছে ও থাকবে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক সমূহে বৃক্ষরোপনের পাশাপাশি ছাত্রলীগ কর্মীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

















