মুরাদনগরে সাংবাদিক শরিফ চৌধুরীর উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরী ও তাঁর পরিবারের উপর দিনদুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক মানব জমিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক কালের কন্ঠের দেবিদ্বার প্রতিনিধি আতিকুর রহমান বাশার, দৈনিক আমাদের সময়ের মুরাদনগর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, নানান দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির সংবাদ প্রকাশের জের ধরে গত শনিবার দিনদুপুরে শরিফুল আলম চৌধুরীর বাড়িতে অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই হাত-পা ভেঙ্গে ফেলে দারোরা ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়া ও তার দলবল। মাথায় গুরতর ভাবে জখম করে। তাকে বাঁচাতে গিয়ে তার মুক্তিযোদ্ধা বাবা ও বৃদ্ধ মাকে কুপিয়ে আহত করে। একমাত্র বোনকেও শ্লীলতাহানীর চেষ্টা করে। সাংবাদিক শরিফ চৌধুরীর অবস্থা আশংকাজনক। অবস্থা অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সোমবার ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *