হোমনা সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র ৬০তম জন্মদিন পালন


এমএ কাশেম ভূঁইয়াঃ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র ৬০তম জন্মদিন পালন করা হয়েছে। কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারীর প্রয়াত আবদুল আউয়াল বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে ৭জুলাই সোমবার বাদ আছর এক মিলাদ ও দোয়া মাহফিল শেষে কেক কেটে এ জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। মাথাভাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কায়সার আহমেদ উদ্যোগে আয়োজিত জন্মদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, মাথাভাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আবদুর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেন, মহিষমারীর সাবেক মেম্বার মো. আলাউদ্দিন বেপারী, বর্তমান মেম্বার মো. মাইনুল সরকার, যুবলীগ নেতা মো. জয়নাল মোল্লা, আনিছুল ইসলাম রুবেল, মো. বাবুল মিয়া প্রমূখ। মিলাদ মাহফিল ও কেক কেটে একে অন্যের মাঝে বিতরণ করে কুমিল্লা-২ আসনের মাটি ও মানুষের নেত্রী আহমেদ মেরী’র সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরী জাতীয় সংসদে সদস্য হয়ে কুমিল্লা-২ আসনের উন্নয়নের জন্য এবং এলাকার নির্যাতিত ও সুবিধাবঞ্ছিত মানুষের সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন বলেও জানান মো. কায়সার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *