তিতাসে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

হালিম সৈকত,  কুমিল্লা প্রতিবেদকঃ তিতাসে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ নভেম্বর ২০২০)সকালে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কর্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।  র্যালিটি গৌরীপুর-হোমনা সড়ক পদক্ষিণ করে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ মাঠে পৌছলে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সে উপস্থিত নেতা কর্মীদের অভিনন্দন জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদের নেতৃতে বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুবলীগ নেতা কর্মীরা। র‌্যালি শেষে অস্থায়ী কার্যালয়ে এসে কেক কেটে দিবসটি উদযাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের  সদস্য মহিউদ্দিন,  নজরুল ইসলাম,  কামাল পারভেজ ও রাশেদুল ইসলাম রাশেদ । অন্যান্যদের মধ্যে ছিলেন কামরুল ইসলাম তুষার,  সোহেল,  শামীম,  শাহজালাল, বিল্লাল মেম্বার,  রিপন মাহমুদ,  সাতানীর মোশাররফ শাহ ও শাহ পরান প্রমুখঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *