মুরাদনগরে ব্যতিক্রমী আয়োজন যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী
আবুল কালাম আজাদঃ দিনভর নানান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগ ওই আয়োজন করেন। আয়োজনের শুরুতে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসা সেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ ও এতিম শিশুদের মাঝে মধ্যাহ্ন ভোজসহ নানান আয়োজন করে প্রতিষ্ঠা বার্ষিকীকে বর্ণিল রূপ দেন। উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন আল-রশীদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, আওয়ামীলীগ নেতা কাজী আবুল খায়ের চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা গোলাম ফারুক রানা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম। যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলের উপস্থাপনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা আরিফুল ইসলাম শাহেদ,হুমায়ুন কবীর ও শাজাহান খান বাবুল প্রমুখ।

















