নওগাঁয় জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১১ ঘটিকায় প্রায়তো রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও সভাপতি নওগাঁ জেলা শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মোঃ আনছার আলী সহ-সভাপতি জাতীয় পার্টি নওগাঁ,মোহাম্মদ ইফতারুল ইসলাম বকুল সাধারণ সম্পাদক জাতীয় পার্টি , মোঃ গোলাম মোস্তফা সহ- সাধারণ সম্পাদক জাতীয় পার্টি নওগাঁ,রাবেয়া খাতুন বেলি মহিলা বিষয়ক সম্পাদিকা জাতীয় পার্টি নওগাঁ প্রমুখ।# আতাউর শাহ্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *