মুরাদনগরে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত
মুরাদনগর প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে বাংলা বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘কোবিড-১৯ থেকে মুক্ত থাকার জন্য সচেতনতাই যথেষ্ঠ নয়’। যুক্তি-তর্ক নিয়ে এর পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাঙ্গরা উমালোচন ও বিপক্ষে ছিলো চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়। উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত বাংলা বির্তক প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে মাধ্যমিক কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মুমিন, সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। বিজয়ী বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশ নেয় দশম শ্রেণীর বিজ্ঞান শাখার মোসা. নূরজাহান আক্তার,মোসা.উম্মে সায়মা ঐশী, ফারিয়া ইসলাম। অপর দিকে রানার্সআপ হওয়া চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের হয়ে অংশ নেয় দশম শ্রেণীর মুশফিরাত করিম,ফাহিমা বিনতে কাশেম, খাদিজা আক্তার। শ্রেষ্ঠ বক্তার নির্বাচিত হয়েছে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের ফারিয়া ইসলাম। গত ২৬ শে সেপ্টেম্বর শুরু হয়ে গতকাল ১২ই ডিসেম্বর রবিবার বিতর্কের ফাইনাল অনুষ্ঠান হয়।

















