বাকেরগঞ্জ উপজেলার কলস কাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের নবনিযুক্ত চেয়ারম্যান এর শপথ বাক্য পাঠ দায়িত্ব গ্রহণ

বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধিঃ কলস কাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বড় ব্যবধানে নৌকার প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার জয় লাভ করেন ,তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক (বরিশাল) অজিয়র রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নবনিযুক্ত চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান। বুধবার (১১/১১/২০২০) কলসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ ,ছাত্রলীগ ও ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় ব্যবসায়ী সহ সুশীল সমাজ, উপস্থিত ছিলেন । দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রথম কর্মদিবসে শুরু করেন এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করে দোয়া কামনা করেন, এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন আমার বাবা দীর্ঘদিন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি সততার সহিত দায়িত্ব পালন করে গেছেন আমিও যেনো বাবার দেখানো পথে হাঁটতে পারি, ও কলসকাঠি একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে পারি সবার কাছে এই দোয়া কামনা করি। কলস কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার বলেন নবনির্বাচিত চেয়ারম্যান কে সাথে নিয়ে আমরা অত্র ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলব। উল্লেখ্য বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কলস কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মনু তালুকদারের মৃত্যুতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *