বাঞ্ছারামপুরে ছেলে হাতে বাবা খুন।মা বোন আহত। ঘাতক ছেলে আটক
বাঞ্ছারামপুর প্রতিবেদকঃ বাঞ্ছারামপুরে ছেলে হাতে বাবা খুন।মা বোন আহত। ঘাতক ছেলে ছেলে রাজিবকে আটক করেছে থানা পুলিশ। পারিবারিক সূত্রে জানাযায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাড়াতলী গ্রামের হুমায়ন চৌধুরী (৭৫) খুন হয়েছে। সোমবার সকাল ৯টা সময় নিজ ঘড়ের ভিতরে বডি দা দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে খুন করে মাদকাশক্ত ছেলে জোবায়েদ হোসেন চৌধরী ( রাজিব) (৩৫)। একই ঘটনায় তার নিজের মা ও মেয়ে রশনীকেও (৬) আঘাত করে রাজিব। তাদের অবস্থা আশষ্কাজন বলে জানা গেছে। জোবায়েদ হোসেন চৌধরী’র ছয়ফুল্লাকান্দি বাজারে একটি কসমেটিক্স দোকান ছিল।দোকার বন্ধ হয়ে যায়। জোবায়েদ হোসেন চৌধরী রাজিবের স্ত্রী এক সন্তান রেখে প্রায় এক বছর আগে কোথায় যেন চলে যায়। পড়ে বাড়ী এসে এই ঘটনা ঘটায় রাজিব। রাজিব কোন আয় রোজগার করতেন না। আজ সকালে তার মা এর কাছে টাকা চায় এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিব(৩৫) তার বাবা কে বডি দা দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে খুন করে। মা বাধা দিলে তাকেও আঘাত করে চিৎকার শুনে তার মেয়ে আসলে তাকেও মাথায় আগাত করে রাজিব। এঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধরী বলেন, বাঞ্ছারামপুর থানার পুলিশ রাজিবকে আটক করেছে। তার বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

















